ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি সরকারের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে পদত্যাগপত্র জমা দেন।
শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা আজ গণমাধ্যমকে পদত্যাগের এই তথ্য নিশ্চিত করেছেন। তবে ঠিক কী কারণে তিনি পদত্যাগ করেছেন, সে বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তাঁর এই পদত্যাগের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরবর্তী উপাচার্য কে হচ্ছেন, তা নিয়ে এখন বিশ্ববিদ্যালয় অঙ্গনে ব্যাপক আলোচনা ও গুঞ্জন শুরু হয়েছে।