image

বায়ুদূষণে শীর্ষে ঢাকা

সংবাদ অনলাইন রিপোর্ট

দূষিত নগরীর তালিকা থেকে রাজধানী ঢাকার নাম যেন সরছেই না। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি)ও বায়ূ দূষণে শীর্ষে অবস্থান করছে শহরটি। এমনটাই বলছে যুক্তরাষ্ট্রভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান এয়ার ভিজুয়ালের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই)।

একিউআই এর তথ্য অনুযায়ী, দূষিত বাতাসের শহরের তালিকায় ২৮১ স্কোর নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী। ২৬৭ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। তালিকায় এরপরে যথাক্রমে রয়েছে কলকাতা, মিয়ানমারের ইয়াঙ্গুন, আরব আমিরাতের দুবাই ও আফগানিস্তানের কাবুল।

একই সময়ে বিশ্বের সবচেয়ে নির্মল বায়ুর শহর ছিল ডেনমার্কের কোপেনহাগেন ডাবলিন। শহরটির বায়ুর স্কোর ছিল মাত্র ছয়। তালিকায় এরপরেই রয়েছে কানাডার ভ্যানকুয়াবার, যুক্তরাষ্ট্রের সিয়াটল, ডেটরিয়ট ও আয়ারল্যান্ডের ডাবলিন।

এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ এর মধ্যে হলে তা ভালো, ৫১ থেকে ১০০ এর মধ্যে হলে মধ্যম মানের, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি