image

“নির্বাচিত সরকার নিজেদের লোক বসাবে, এটাই স্বাভাবিক”

সংবাদ অনলাইন রিপোর্ট

“নির্বাচিত সরকার নিজেদের লোক বসাবে, এটাই স্বাভাবিক” বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য সাবেক প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) পদ খোয়ানোর পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এসব কথা বলেন তাজুল ইসলাম।

তিনি বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে রাষ্ট্রের বিভিন্ন পদে নিজেদের পছন্দনীয় লোক বসাবেন এটাই স্বাভাবিক নিয়ম। এখানে অবাক হওয়ার কিছু নেই।

এছাড়া কথা বলার শুরুতেই তাজুল ইসলাম নতুন প্রধান কৌঁসুলির প্রতি শুভকামনা জানিয়ে বলেন, “প্রথম আমার রিঅ্যাকশন হচ্ছে আমি নতুন চিফ প্রসিকিউটরকে স্বাগতম জানাই। তার প্রতি আমার শুভেচ্ছা থাকবে। তিনি যাতে আমাদের রেখে যাওয়া অসমাপ্ত দায়িত্ব পালনে সফল হন।”

এর আগে, এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির পদ থেকে মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়; তার স্থলাভিষিক্ত হয়েছেন আইনজীবী মো. আমিনুল ইসলাম।

জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর মোহাম্মদ তাজুল ইসলামকে প্রধান কৌঁসুলির দায়িত্ব দিয়েছিল অন্তর্র্বতী সরকার। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর নেতাদের আইনজীবী হিসেবে আইনি লড়াইয়ে যুক্ত ছিলেন। পাশাপাশি তিনি আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি