image

মির্জা আব্বাস নজরুল রিজভী হলেন রাজনৈতিক উপদেষ্টা

সংবাদ অনলাইন রিপোর্ট

মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০ উপদেষ্টার মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জারি করা প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা গেছে।রুলস অব বিজনেস অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান এই দায়িত্ব বণ্টন করেন।

মন্ত্রীর পদমর্যাদায় মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (মির্জা আব্বাস), নজরুল ইসলাম খান ও রুহুল কবীর রিজভী আহমেদকে রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে। মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন ও রাশেদ আল মাহমুদ তিতুমীরকে দায়িত্ব দেওয়া হয়েছে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে।

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় হুমায়ুন কবির পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়; ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম প্রতিরক্ষা; জাহেদ উর রহমান পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি; মাহদী আমিন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও রেহান আসিফ আসাদ পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০ জন উপদেষ্টাকে গেল ১৭ ফেব্রুয়ারি নিয়োগ দেওয়া হয়। তার আগে প্রধানমন্ত্রী এবং ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি