আহসান এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। নতুন নিয়োগের মাধ্যমে মোস্তাকুর রহমান কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর আগে রাজনৈতিক পটপরিবর্তনের পর গঠিত অন্তর্র্বতীকালীন সরকার অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব দেয়। তিনি তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব গ্রহণ করেছিলেন।
নবনিযুক্ত গভর্নর মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ প্রশাসনে দীর্ঘদিন কাজ করেছেন। ২০২৪ সালের মে মাসে তিনি অতিরিক্ত পরিচালক পদ থেকে পরিচালক হিসেবে পদোন্নতি পান। এর আগে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এ অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
ব্যক্তিগত জীবনে মোস্তাকুর রহমান খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামের বাসিন্দা।
আন্তর্জাতিক: ওয়াশিংটনে ছুরিকাঘাতে চারজন নিহত