image

শীঘ্রই ১০ হাজার কনস্টেবল নিয়োগ : স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদ অনলাইন রিপোর্ট

অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলে শীঘ্রই আরও ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এ সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, পুলিশ বাহিনীর জনবল বাড়াতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, “অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলে খুব শীঘ্রই আরো ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ প্রদান করা হবে।”

তিনি জানান, পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। যথাযথ পরীক্ষার মাধ্যমে এসব পদে নিয়োগ সম্পন্ন করা হবে।

এ ছাড়া সাব-ইন্সপেক্টর (এসআই) এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন-এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করেন মন্ত্রী।

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মন্ত্রী বলেন, সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠন করা হয়েছে এবং এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পরিকল্পনা নেওয়া ও পরিকল্পনা মোতাবেক কাজ সম্পাদনের নির্দেশনা দেওয়া হয়েছে।”

‘জাতীয়’ : আরও খবর

» জেলা আইন-শৃঙ্খলা কমিটি পুনর্গঠন

সম্প্রতি

Sangbad Image

বিজ্ঞান ও প্রযুক্তি: আপনার টিভি কি চোখের জন্য নিরাপদ