পবিত্র জুম্মার নামাজ আদায় শেষে উপস্থিত শিশুদের সঙ্গে অত্যন্ত “হৃদ্যতাপূর্ণ পরিবেশে” কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার রাজধানীর নৌ সদর দপ্তরে জুমার নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষ করে মসজিদ থেকে বের হওয়ার সময় সেখানে অপেক্ষারত শিশুদের দেখে প্রধানমন্ত্রী তাদের দিকে এগিয়ে যান। তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নৌ সদর দপ্তরে নামাজ আদায়ের পর সেখানে উপস্থিত শিশুদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন প্রধানমন্ত্রী। শিশুদের সঙ্গে তার এই হৃদ্যতাপূর্ণ আলাপচারিতা সেখানে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে। শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী গুলশান এলাকার উদ্দেশ্যে রওনা হন।
প্রসঙ্গত, সরকার প্রধান হিসেবে ব্যস্ততম সময় পার করলেও বিভিন্ন সময় শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর এমন সহজ ও সাবলীল মেলামেশার দৃশ্য বরাবরই জনমনে ইতিবাচক সাড়া ফেলে। জুম্মার নামাজের পরেও তার ব্যতিক্রম ঘটেনি। উপস্থিত সাধারণ মানুষ ও শিশুদের অভিভাবকরা প্রধানমন্ত্রীর এই আন্তরিকতায় সন্তোষ প্রকাশ করেছেন।
আন্তর্জাতিক: তারেক রহমানের সঙ্গে দেখা করতে চান শাহবাজ শরিফ