ইরান এবং ইসরায়েলের আকাশপথে উত্তেজনা ও হামলায় মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে বাংলাদেশ থেকে ৫৪টি ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। আর রোববার (১ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দও কর্তৃপক্ষ।
জানা যায়, নিরাপত্তা ঝুঁকির কারণে গতকাল শনিবার বিকেল থেকে আজ রোববার (১ মার্চ) সকাল পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী এই ফ্লাইটগুলো বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, জাজিরা এয়ারওয়েজ, এয়ার অ্যারাবিয়া, এমিরেটস এয়ারলাইন্স, কুয়েত এয়ারওয়েজ, এয়ার ইন্ডিয়া।
এ বিষয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, ইরানে মার্কিন ও ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, শারজাহ, আবুধাবি, কাতারের দোহাসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আন্তর্জাতিক: খামেনির হত্যার প্রতিবাদে বিক্ষোভের ডাক জামায়াতের
আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রের ২৭টি ঘাঁটিতে হামলা
সংস্কৃতি: একুশে পদকের অর্থ নেবেন না মোহন রায়হান
আন্তর্জাতিক: ইরানে স্কুলে হামলায় শতাধিক মেয়ে শিক্ষার্থী নিহত
আন্তর্জাতিক: বিমান হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতি নিহত