মদিনা ও জেদ্দাগামী বিমানের বাতিল হওয়া দুটি ফ্লাইট আজ ঢাকা ছাড়ছে। ইরান-ইসরায়েল পরিস্থিতির কারণে গতকাল ফ্লাইটগুলো স্থগিত করা হলেও আজ সেগুলোর নতুন সময়সূচি নির্ধারণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
শনিবারের স্থগিত হওয়া সৌদি আরবের মদিনা ও জেদ্দাগামী ফ্লাইট দুটি আজ রবিবার ঢাকা থেকে যাত্রা করবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, মদিনাগামী ফ্লাইটটি বিকেল ৪টায় ঢাকা ছাড়ার কথা রয়েছে। এ ছাড়া ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে দ্বিতীয় ফ্লাইটটি সন্ধ্যা ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার জেরে গত ২৮ ফেব্রুয়ারি ফ্লাইট দুটি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিলো কর্তৃপক্ষ। তবে পরিস্থিতির উন্নতির পরিপ্রেক্ষিতে যাত্রীদের সুবিধার্থে আজই ফ্লাইটগুলো পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট ফ্লাইটের সকল যাত্রীকে নির্ধারিত সময়ের আগেই প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
অর্থ-বাণিজ্য: ইরানে হামলার ধাক্কায় বড় পতন দেশের পুঁজিবাজারে
আন্তর্জাতিক: খামেনির হত্যার প্রতিবাদে বিক্ষোভের ডাক জামায়াতের
আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রের ২৭টি ঘাঁটিতে হামলা
সংস্কৃতি: একুশে পদকের অর্থ নেবেন না মোহন রায়হান