রাজধানীতে নারীদের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করতে বিশেষ বাস সার্ভিস চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে এক বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী দেশের বর্তমান পরিবহন ব্যবস্থার সার্বিক চিত্র প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।
এ সময় প্রধানমন্ত্রী রাজধানীর গণপরিবহনে নারীদের দুর্ভোগ কমাতে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আলাদা বাস সার্ভিস প্রবর্তনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি মন্ত্রীকে এ বিষয়ে দ্রুত ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন।
একই দিনে প্রধানমন্ত্রী গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীকেও বিশেষ নির্দেশনা দিয়েছেন। তিনি রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের সংস্কার ও উন্নয়ন কাজ আসন্ন ঈদুল ফিতরের আগেই শেষ করার নির্দেশ দেন।
আন্তর্জাতিক: খামেনির স্ত্রীও মারা গেলেন
অর্থ-বাণিজ্য: হরমুজ প্রণালি বন্ধ করায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম
অর্থ-বাণিজ্য: পরপর তিন দিন বাড়লো সোনার দাম
অর্থ-বাণিজ্য: সূচকের উত্থানে লেনদেন ৭৭৯ কোটি টাকা