দূষিত বাতাসের তালিকা থেকে ঢাকার নাম যেন সরছেই না। আজও বায়ু দূষণে শীর্ষে অবস্থান করছে শহরটি। এমনটাই জানিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার।
আজ বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে সংস্থাটির তথ্য অনুযায়ী, ঢাকার বাতাস ‘চরম অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। স্কোর রয়েছে ৩১৫।
এদিকে, ঢাকার পর দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যেখানে বায়ুদূষণের মাত্রা ২৩৭। তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, সেখানে বায়ুর মান ১৯৭। দূষিত শীর্ষ শহরের তালিকায় এরপরে যথাক্রমে রয়েছে চীনের বেইজিং, নেপালের কাঠমুণ্ঠু ও মিয়ানমারের ইয়াঙ্গুন।
একই সময়ে বিশ্বের সবচেয়ে নির্মল বায়ুর শহর ছিলো ইন্দোনেশিয়ার বাতাম। শহরটির বায়ুর কোনও স্কোরই ছিলো না। তালিকায় এরপরেই রয়েছে আলজেরিয়ার আলজিয়েরস, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ও জাপানের কোবে।
এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ এর মধ্যে হলে তা ভালো, ৫১ থেকে ১০০ এর মধ্যে হলে মধ্যম মানের, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্য মতে, সারা বিশ্বে প্রতিবছর বায়ুদূষণ সংক্রান্ত সমস্যায় ৭০ লাখ মানুষ প্রাণ হারান।
অর্থ-বাণিজ্য: স্বর্ণের দামে বড় পতন
জাতীয়: বায়ু দূষণে শীর্ষে ঢাকা
আন্তর্জাতিক: দুবাইয়ে মার্কিন দূতাবাসে এবার ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক: নতুন বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান
আন্তর্জাতিক: ইরানে হামলা, বিশ্বনেতারা কে কার পক্ষে