image

ঈদে ট্রেনের তৃতীয় দিনের টিকেট বিক্রি শুরু

সংবাদ অনলাইন রিপোর্ট

ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের আসনের অগ্রিম টিকেট বিক্রির তৃতীয় দিন আজ বৃহস্পতিবার (৫ মার্চ)। এদিন পাওয়া যাবে আগামী ১৫ মার্চের ট্রেনের টিকিট।

সকাল ৮টা থেকে অনলাইনে বিক্রি শুরু হয়েছে এসব টিকেট। পাওয়া যাবে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকেট। অন্যদিকে দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট।

বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকেট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ মার্চের টিকেট বিক্রি করা হয়েছে গত ৩ মার্চ ও ১৪ মার্চের টিকেট বিক্রি করা হয়েছে ৪ মার্চ। এছাড়া ১৬ মার্চের টিকেট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকেট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকেট ৯ মার্চ বিক্রি করা হবে।

আরও সিদ্ধান্ত হয়েছে, চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকেট বিক্রি করা হবে। যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকেট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।

ঈদযাত্রার অগ্রিম টিকেট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন। এক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। কোনো টিকেট রিফান্ড করা হবে না।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি