image

বিশেষ বিমানে ফিরলেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি

সংবাদ অনলাইন রিপোর্ট

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে ফ্লাইট স্থগিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি অবশেষে দেশে ফিরেছেন। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

সম্প্রতি মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে অনেক ফ্লাইট স্থগিত হয়ে যায়, যার ফলে দুবাইসহ বিভিন্ন শহরে বাংলাদেশি প্রবাসীরা আটকা পড়েন। এই পরিস্থিতিতে প্রবাসীদের পাশে দাঁড়াতে ইউএস-বাংলা এয়ারলাইন্স বিশেষ উদ্যোগ গ্রহণ করে। সংস্থাটি ঢাকা-চট্টগ্রাম-আবুধাবী-ঢাকা রুটে এই বিশেষ ফ্লাইটটি পরিচালনা করে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান, মানবিক দৃষ্টান্ত স্থাপন করতেই এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।

আটকে পড়া প্রবাসীদের ফেরার খবর পেয়ে তাদের পরিবার ও আত্মীয়-স্বজনেরা গভীর রাতেই বিমানবন্দরে ভিড় করেন। দীর্ঘ অপেক্ষার মাঝে তারা বিমানবন্দর এলাকাতেই সেহরি সম্পন্ন করেন। ফ্লাইটটি নিরাপদে অবতরণ করার পর প্রিয়জনকে কাছে পেয়ে স্বজনদের মাঝে স্বস্তি ফিরে আসে।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি