image

বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ!

সংবাদ অনলাইন রিপোর্ট

বিদ্যুৎ সাশ্রয়ের এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদ্যুৎ সাশ্রয়ের এই উদ্যোগের অংশ হিসেবে তিনি সচিবালয়ের-১ নম্বর বিল্ডিংয়ের ২০১ নম্বর নিজ রুমে ৫০% লাইট ও ৫০% এসি কমিয়েছেন। এছাড়া, বিদ্যুৎ সাশ্রয়ে দিনের বেলা রুমের জানালার পর্দা খোলা রাখা হবে, যাতে বাইরে থেকে আসা সূর্যের আলো সর্বোচ্চ ব্যবহার করা যায়।

সরেজমিনে দেখা যায়, ইতিমধ্যে সচিবালয়ের-১ নম্বর বিল্ডিংয়ের প্রধানমন্ত্রীর ২০১ নম্বর রুম সহ তাঁর কার্যালয়ের সবগুলো কক্ষে এই নির্দেশনা বাস্তবায়ন করা হয়েছে।

এদিকে, এ বিষয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে বিদ্যুৎ সাশ্রয়ে আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সাড়ে দশটায় কেবিনেট মিটিংয়ে অর্ধেক লাইট ও এসি ব্যবহার করা হয়।

আতিকুর রহমান রুমান জানান, বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান পর্যায়ক্রমে দেশের সরকারি, আধা সরকারি, বেসরকারি অফিস-আদালত, শপিংমল, বাণিজ্যিক কার্যালয় ও বাসা-বাড়িসহ সর্বত্রে এই ব্যতিক্রমী উদ্যোগ বাস্তবায়নের আহ্বান জানান।

তিনি জানান, আজকের ক্যাবিনেট মিটিংয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়। বিদ্যুৎ সাশ্রয়ে, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে বিশেষজ্ঞ টিমের মাধ্যমে কার্যত আরও কি কি পদক্ষেপ নেওয়া যায়, সে ব্যাপারে প্রধানমন্ত্রী পরামর্শ দেন।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি