সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দলীয় সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রমে দক্ষ করে তুলতে দুই দিনের বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিএনপি। বিশেষ করে যারা প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন, তাদের সংসদীয় রীতিনীতি শেখানোই এই আয়োজনের মূল লক্ষ্য।
শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এই কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন এবং নবনির্বাচিত জনপ্রতিনিধিদের দিকনির্দেশনা দেন।
এই বিশেষ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক অভিজ্ঞ আমলা, শিক্ষাবিদ এবং সাবেক সংসদ সদস্যরা। দুই দিনের এই সেশনে নবনির্বাচিত এমপিদের যেসব বিষয়ে ধারণা দেওয়া হচ্ছে: সংসদীয় কার্যক্রম ও বিল-বাজেট প্রণয়ন প্রক্রিয়া, সংসদীয় স্থায়ী কমিটির কার্যাবলি ও গুরুত্ব, মন্ত্রণালয় পরিচালনায় কৌশলগত ভূমিকা ও সংসদীয় রেওয়াজ ও শিষ্টাচার।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, মন্ত্রিসভার সদস্য ও এমপিদের দায়িত্ব পালনে আরও দক্ষ ও জনমুখী করে তুলতেই এই কৌশলী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আন্তর্জাতিক: নেপালে নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন, ফলাফলের অপেক্ষা
অর্থ-বাণিজ্য: তেলের দাম ছাড়াতে পারে ১৫০ ডলার, বিশেষজ্ঞদের সতর্কবার্তা