image

পাটখাতের আধুনিকায়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে রাষ্ট্রপতির আহ্বান

সংবাদ অনলাইন রিপোর্ট

সোনালী আঁশ পাটের হারানো গৌরব ফিরিয়ে আনতে এবং এর বৈচিত্র্যময় ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (৬ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস উপলক্ষে আয়োজিত ৯ দিনব্যাপী পাট ও বহুমুখী পাটপণ্যের মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, পাট একাধারে কৃষিজাত ও গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য। আধুনিক বিজ্ঞানের সহায়তায় পাটের বৈচিত্র্যময় ডিজাইন ও বহুমুখী পণ্য উৎপাদনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। বিশেষ করে তরুণ উদ্যোক্তাদের মেইড ইন বাংলাদেশ ব্র্যান্ডের মাধ্যমে পাটপণ্য বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার পরামর্শ দেন তিনি।

রাষ্ট্রপতি তার বক্তব্যে সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচিগুলো তুলে ধরেন: দেশব্যাপী ১ কোটি মানুষের কর্মসংস্থান তৈরিতে কাজ করছে সরকার, দায়িত্ব নেওয়ার ১০ দিনের মধ্যে কৃষকদের ১২ হাজার কোটি টাকার সুদ মওকুফ করা হয়েছে এবং আগামী ১৪ এপ্রিল থেকে পর্যায়ক্রমে কৃষককার্ড বিতরণ শুরু হবে, যার মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে সার, বীজ, সেচ সুবিধা ও সহজ শর্তে ঋণ পাবেন।

পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী পালিত হচ্ছে জাতীয় পাট দিবস। উল্লেখ্য, ২০১৭ সাল থেকে প্রতিবছর ৬ মার্চ রাষ্ট্রীয়ভাবে এই দিবসটি পালিত হয়ে আসছে। এবারের দিবসটি উপলক্ষে সরকার বহুমুখী কর্মসূচি হাতে নিয়েছে।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি