image

ডিএমপির ৭ এডিসি পদে বড় রদবদল

সংবাদ অনলাইন রিপোর্ট

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অভ্যন্তরীণ প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক আদেশে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার সাত কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, ডিএমপি সদর দফতর ও প্রশাসন বিভাগের এডিসি ফারজানা ইয়াছমিনকে মেট্রো ইন্টেলিজেন্স বিভাগে এবং ডিবি সাইবার সাপোর্ট সেন্টারের তানজিলা শারমিনকে সদর দফতর ও প্রশাসন বিভাগে বদলি করা হয়েছে।

ডিএমপি কমিশনারের স্পেশাল অ্যাসিস্ট্যান্স মহসীন আল মুরাদকে খিলগাঁও জোনের এডিসি এবং কমিশনারের স্টাফ অফিসার জুয়েল ইমরানকে বাড্ডা জোনের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, মাঠ পর্যায় থেকে দুই কর্মকর্তাকে সদর দফতরে পদায়ন করা হয়েছে। খিলগাঁও জোনের মো. ফয়েজ ইকবালকে ডিএমপি কমিশনারের স্পেশাল অ্যাসিস্ট্যান্স এবং ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস বিভাগের মো. মাসুদ রানাকে ডিএমপি কমিশনারের স্টাফ অফিসার হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া বাড্ডা জোনের মো. সারোয়ার হোসাইনকে ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস বিভাগে বদলি করা হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি