image

ঈদে ট্রেনের টিকেট বিক্রির পঞ্চমদিন আজ

সংবাদ অনলাইন রিপোর্ট

ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের আসনের অগ্রিম টিকেট বিক্রির পঞ্চম দিন আজ (৭ মার্চ)।

এদিন, সকাল ৮টা থেকে টিকেট ১৭ মার্চের অনলাইনে বিক্রি শুরু হয়েছে। সকালে পাওয়া যাচ্ছে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকেট। অন্যদিকে দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকেট।

চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকেট বিক্রি করা হবে। এছাড়া, যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকেট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।

তথ্য অনুযায়ী, ঈদযাত্রার অগ্রিম টিকেট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন। এক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। কোনো টিকেট রিফান্ড করা হবে না।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি