image

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মির্জা আব্বাসের মানহানির মামলা

সংবাদ অনলাইন রিপোর্ট

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর মন্তব্যের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

রোববার (৮ মার্চ) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলার এই আবেদনটি জমা দেন রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম। বাদীপক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা ১১টার দিকে এই আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

সবশেষ জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী। নির্বাচনের সময় প্রচার-প্রচারণা ও সামাজিক যোগাযোগমাধ্যমে মির্জা আব্বাসকে নিয়ে নাসীরুদ্দীনের বেশ কিছু মন্তব্য ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল।

ভোটের লড়াইয়ে মির্জা আব্বাসের কাছে পরাজিত হন নাসীরুদ্দীন পাটওয়ারী। ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য হিসেবে জয়লাভ করেন মির্জা আব্বাস। নির্বাচনের সময়কার সেই বাকযুদ্ধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্যগুলোকেই এখন মানহানিকর হিসেবে দাবি করে আইনি পদক্ষেপ নেওয়া হলো।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি