image

নারী এগোলে জাতি এগোয়: ডা. জোবাইদা রহমান

সংবাদ অনলাইন রিপোর্ট

নারীর অগ্রগতিই জাতির অগ্রগতির চাবিকাঠি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে জোবাইদা রহমান বলেন, নারী দিবস হোক সাম্যতা, ন্যায্যতা ও ন্যায়বিচারের অঙ্গীকারের দিন। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে সকল নারী নিরাপদ থাকবেন। তিনি আরও উল্লেখ করেন যে, নারীদের আত্মবিশ্বাস ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য।

বক্তব্যের এক পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে বলেন, শত প্রতিকূলতা ও অত্যাচারেও তিনি ছিলেন অদম্য ও অবিচল। গণতন্ত্রের অগ্রযাত্রায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এবার বেগম খালেদা জিয়াকে বিশেষ অদম্য নারী পুরস্কার প্রদান করা হয়।

বেগম খালেদা জিয়ার পক্ষে এই মরণোত্তর পুরস্কারটি রাষ্ট্রপতির হাত থেকে গ্রহণ করেন তাঁর নাতনী ব্যারিস্টার জাইমা রহমান।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি