image

ঈদযাত্রায় ট্রেনের টিকেট বিক্রির শেষদিন আজ

সংবাদ অনলাইন রিপোর্ট

ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের আসনের অগ্রিম টিকেট বিক্রির শেষ দিন আজ সোমবার (৯ মার্চ)। এদিন পাওয়া যাবে আগামী ১৯ মার্চের ট্রেনের টিকেট।

আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তনগর ট্রেনের টিকেট বিক্রি শুরু হবে। আর পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকেট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। সম্প্রতি রেল ভবনে ঈদযাত্রার প্রস্তুতিমূলক সভায় এই সময়সূচি নির্ধারণ করা হয়েছিল।

এর আগে পর্যায়ক্রমে ১৩ থেকে ১৮ মার্চের টিকেট বিক্রি সম্পন্ন হয়েছে। তবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকেট বিক্রির বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

রেলওয়ে আরও জানিয়েছে, অগ্রিম টিকেট এক যাত্রী সর্বোচ্চ একবার এবং সর্বোচ্চ চারটি আসন পর্যন্ত কিনতে পারবেন। তবে কেনা টিকিট ফেরত বা রিফান্ড করার কোনো সুযোগ থাকবে না।

এদিকে যাত্রীদের বিশেষ অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ ‘দাঁড়িয়ে যাওয়ার টিকিট’ (স্ট্যান্ডিং টিকিট) যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহের সুযোগ রাখা হয়েছে।

‘জাতীয়’ : আরও খবর

» প্রধান তেল ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ

সম্প্রতি