যুক্তরাজ্য ও মেক্সিকোসহ বিশ্বের পাঁচটি গুরুত্বপূর্ণ দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে প্রত্যাহার করেছে সরকার। রোববার (৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। অবিলম্বে তাদের ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া চার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে ঢাকায় বদলি করা হয়েছে। তারা হলেন: এম মাহফুজুল হক (পর্তুগাল), মো. ময়নুল ইসলাম (পোল্যান্ড), এম মুশফিকুল ফজল (আনসারী) (মেক্সিকো), মো. নাজমুল ইসলাম (মালদ্বীপ)।
এছাড়া, যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্বরত আবিদা ইসলামকেও প্রত্যাহার করে মন্ত্রণালয়ের সদর দপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এসব রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে তাদের বর্তমান কর্মস্থল ত্যাগ করে অতিসত্বর ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে রিপোর্ট করতে হবে। রুটিন মাফিক এই পরিবর্তনের অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সারাদেশ: ছাতকের তিররাইয়ে মাতৃপূজা ও দোল উৎসব
অর্থ-বাণিজ্য: পেট্রোল পুরোটাই দেশীয় পণ্য, রেশনিং নিয়ে প্রশ্ন
অর্থ-বাণিজ্য: এলপি গ্যাসের দাম ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব