image

আগামী ১১ মার্চ সরকারি দলের সংসদীয় কমিটির সভা

সংবাদ অনলাইন রিপোর্ট

আগামী ১১ মার্চ (বুধবার) বেলা ১১টায় সরকারি দলের সংসদীয় কমিটির সভা অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনে অবস্থিত ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলীয় সভাকক্ষে এই বৈঠক বসবে।

সোমবার (৯ মার্চ) জাতীয় সংসদ সচিবালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

সংসদ নেতার সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হবে। সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং সংসদীয় কার্যক্রম নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংসদ সচিবালয় জানিয়েছে, চিফ হুইপ সরকারি দলের সকল সংসদ সদস্যকে যথাসময়ে এই সভায় উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের এই বৈঠকটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি