image

সংসদে ড. ইউনূস ও প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিরা

নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

সংবাদ অনলাইন রিপোর্ট

ঐতিহাসিক গণঅভ্যুত্থান পরবর্তী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংসদের কার্যক্রম শুরু হয়। এই বিশেষ অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এবারের সংসদ অধিবেশনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল দর্শক সারিতে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা। দর্শক সারিতে বসে অধিবেশন প্রত্যক্ষ করেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এ ছাড়া উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধানরা।

বিশেষভাবে নজর কেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারের সদস্যদের উপস্থিতি। দর্শক সারিতে ড. মুহাম্মদ ইউনূসের পাশাপাশি অবস্থান করছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মান্দ বানু এবং সৈয়দা শামিলা রহমান সিঁথি।

সংসদ নেতা যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন গ্যালারিতে উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

অধিবেশনে সরকারি দল ও বিরোধী দলের সংসদ সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এ সময় বিভিন্ন দেশের কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতা এবং দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সংসদের প্রথম দিনের কার্যবিবরণী উপভোগ করেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে দীর্ঘ দেড় বছর পর গত ১২ ফেব্রুয়ারি এই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। দীর্ঘ প্রতীক্ষিত এই সংসদ অধিবেশনকে কেন্দ্র করে সকাল থেকেই সংসদ ভবন এলাকায় কঠোর নিরাপত্তা ও উৎসবের আমেজ বিরাজ করছে।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি