হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৩টায় তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে এদিন সন্ধ্যা ৬টায় তাকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে এয়ার অ্যাম্বুলেন্স।
বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এই জ্যেষ্ঠ রাজনীতিক। গত বুধবার ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ওই রাতেই তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে দ্রুত বিদেশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। এছাড়া তাকে দেখতে যান জামায়াতে ইসলামীর আমীর। সরকার ও বিরোধী দলের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং মন্ত্রীরাও তার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে উপস্থিত হন।
মির্জা আব্বাসের পরিবারের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। সিঙ্গাপুরে পৌঁছানোর পর তাকে সেখানকার একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
আন্তর্জাতিক: ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৬৮৭
নগর-মহানগর: আজ ঢাকার বায়ুর মানের উন্নতি
অর্থ-বাণিজ্য: স্বর্ণের দামের দরপতন
আন্তর্জাতিক: ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ
সারাদেশ: ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা