ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছে সংসদের কার্য উপদেষ্টা কমিটি। আজ শনিবার দুপুরে সংসদ ভবনের ক্যাবিনেটকক্ষে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ খ্রিষ্টাব্দের এই প্রথম অধিবেশন প্রতিদিন বেলা ৩টায় শুরু হবে (সরকারি ছুটির দিন ব্যতীত)। বৈঠকে অধিবেশনের স্থায়িত্ব এবং কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের দেওয়া ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত নিয়েছে কমিটি। তবে প্রয়োজনে এই সময় ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে প্রদান করা হয়েছে।
এ অধিবেশনে সংসদ সদস্যদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ সময় পর সংসদীয় গণতন্ত্রের প্রাণকেন্দ্রে সরকারি ও বিরোধী দলের শীর্ষ নেতাদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন: বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম, চিফ হুইপ মো. নুরুল ইসলাম এবং বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম
স্পিকারের বিশেষ আমন্ত্রণে বৈঠকে ডেপুটি স্পিকার কায়সার কামালও অংশগ্রহণ করেন। দেশের চলমান রাজনৈতিক ও প্রশাসনিক প্রেক্ষাপটে এই অধিবেশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
অর্থ-বাণিজ্য: উচ্ছেদের পর আবারও রমরমা ‘টাকার বাজার’
অর্থ-বাণিজ্য: ব্রয়লার মুরগির দাম আরও এক দফা বেড়ে দাঁড়ালো ২২০ টাকা