দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। আজ শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর এবং কুমিল্লা সিটি করপোরেশনে এই নিয়োগ প্রদান করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী নবনিযুক্ত প্রশাসকরা হলেন:
•বরিশাল সিটি করপোরেশন: অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।
•রাজশাহী সিটি করপোরেশন: মো. মাহফুজুর রহমান।
•ময়মনসিংহ সিটি করপোরেশন: মো. রুকুনুজ্জামান রোকন।
•রংপুর সিটি করপোরেশন: মাহফুজ উন নবী চৌধুরী।
•কুমিল্লা সিটি করপোরেশন: মো. ইউসুফ মোল্লা।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নিয়োগকৃত প্রশাসকগণ স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপ-ধারা (৩) অনুযায়ী সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালীন সময়ে তারা বিধি মোতাবেক নির্ধারিত ভাতা প্রাপ্য হবেন।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছিল সরকার। আজকের নিয়োগের মাধ্যমে আরও পাঁচটি গুরুত্বপূর্ণ নগরীর প্রশাসনিক কার্যক্রম সচল করার উদ্যোগ নেওয়া হলো। স্থানীয় সরকার ব্যবস্থার সংস্কার ও নাগরিক সেবা নিশ্চিত করতেই এই পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
অর্থ-বাণিজ্য: উচ্ছেদের পর আবারও রমরমা ‘টাকার বাজার’
অর্থ-বাণিজ্য: ব্রয়লার মুরগির দাম আরও এক দফা বেড়ে দাঁড়ালো ২২০ টাকা