image

প্রথমবারের মতো চললো মেট্রোরেল

নিজস্ব বার্তা পরিবেশক

পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো ডিপোর ভেতরে চালিয়ে দেখা হলো স্বপ্নের মেট্রোরেল।

মঙ্গলবার (১১ মে) দুপুর ১১টা ৫১ মিনিটে ওয়ার্কশপ থেকে চালিয়ে কোচ আনলোডিং জোনে নিয়ে আসা হয়। এরপর মেট্রোলের কর্তৃপক্ষ ও জাপানি রাষ্ট্রদূত কোচের ভেতরে প্রবেশ করে ঘুরে দেখেন।

এর আগে গত শনিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক গণমাধ্যমে বলেছিলেন, ‘টেস্ট রানের সময় ট্রেনটি ডিপোর ভেতরের সব রেললাইনের ওপর দিয়ে চালানো হবে এবং তারপর ভায়াডাক্টেরের (রেল সেতু) ওপর দিয়েও চালানো হবে।’

গত ২১ এপ্রিল মেট্রো ট্রেনের প্রথম সেটটি জাপান থেকে ঢাকায় এসে পৌছায়, যা ফার্স্ট ট্র্যাক করা সরকারি প্রকল্পটির জন্য একটি বড় ধরনের মাইলফলক। দ্বিতীয় সেটটি রোববার মোংলা বন্দরে এসে পৌঁছেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে ২৪ মের মধ্যে এ পরীক্ষামূলক যাত্রার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করতে বলা হয়েছে। আশা করা যাচ্ছে, চলতি মাসের শেষের দিকে দেশের প্রথম মেট্রো রেল সেবার টেস্ট রান হতে পারে।

‘জাতীয়’ : আরও খবর

» সাবেক এমপি তুহিনের মুখ চেপে ধরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বাধা পুলিশের

» বকেয়া না পেলে ‘বন্ধ বিদ্যুৎ উৎপাদন’, রোজায় ‘ব্যাপক’ লোডশেডিংয়ের শঙ্কা বিদ্যুৎকেন্দ্রের মালিকদের

» অপরাধ ট্রাইব্যুনাল: সাক্ষ্যে র‌্যাব ও ডিজিএফআইয়ের বিলুপ্তির দাবি ইকবাল করিম ভূঁইয়ার

» হাদি হত্যা: আবারও পেছালো সিআইডি প্রতিবেদন দাখিলের সময়

» পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি

» দুদকের সাবেক ২ কমিশনারকে বিধি ভেঙে ‘ডুপ্লেক্স ফ্ল্যাট বরাদ্দ’, মামলা করবে দুদক

সম্প্রতি