image

জামায়াতের সাবেক এমপি শাহজাহান চৌধুরী গ্রেফতার

সংবাদ অনলাইন ডেস্ক

হাটহাজারীতে হেফাজতের সহিংসতায় উস্কানি এবং ইন্ধনের অভিযোগে চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় নেতা শাহজাহান চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৫ মে) ভোররাতে সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় জামায়াতের মজলিশে সূরার সদস্য।

সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তিনি জানান, ২৬ এবং ২৭ মার্চের ঘটনায় দায়েরকৃত অন্তত ৬টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হচ্ছে। জামায়াতের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে আগেই ১০টির বেশি মামলা রয়েছে।

‘জাতীয়’ : আরও খবর

» আইনি ভিত্তি পেলে ভোট পুনর্গণনার আবেদন করবো: গোলাম পরওয়ার

» ৬৮.০৫ শতাংশ গণভোটে ‘হ্যাঁ, আসবে কী কী বদল

» গোপালগঞ্জে ‘না’ ভোট জয়ী

» ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ-ভারত সম্পর্ক শক্তিশালী হবে’

» আমন্ত্রণ পেলেও নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি ভারত: জয়সওয়াল

» গণভোট: ‘হ্যাঁ’-এর পক্ষে ৬৮ শতাংশের বেশি ভোটার

» ব্যাপক বিজয়ের পর তারেক রহমানকে অভিনন্দন জানালো বিভিন্ন দেশ

» নিরঙ্কুশ জয়ে সরকারে বিএনপি, ‘আশাহত’ জামায়াত বিরোধীদলে

সম্প্রতি