image

আজ বিকেলে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

সংবাদ অনলাইন রিপোর্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকাল ৪টায় গণভবন থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয় পূজা মণ্ডপে ভার্চুয়াল মাধ্যমে এ শুভেচ্ছাবিনিময় করবেন তিনি।

মহানগর জাতীয় পূজা কমিটি সূত্রে জানা যায়, দশমীর দিনে বিজয়া ও বিসর্জনের আগে নানা আনুষ্ঠানিকতার কারণে সনাতন ধর্মাবলম্বীরা বেশি ব্যস্ততা থাকে। তাই আজই এ শুভেচ্ছাবিনিময় করবেন প্রধানমন্ত্রী।

মহানগর সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কিশোর রঞ্জন মণ্ডল শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বিকালে আমাদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করবেন। ভার্চুয়াল মাধ্যমে শুভেচ্ছা বিনিময় হবে। এ জন্য আমরা সব প্রস্তুত রেখেছি। আমরাও প্রধানমন্ত্রীর মঙ্গল কামনা করব।

তিনি বলেন, পূজায় মায়ের কাছে আকুতি করেছি, তিনি যেন দেশ ও দেশের জনগণের মঙ্গল করেন। এ ছাড়া করোনাভাইরাস থেকে দেশের মানুষসহ আমরা মুক্তি পাই।

‘জাতীয়’ : আরও খবর

» জ্বালানি উপদেষ্টার ফোন নম্বর হ্যাক, চাওয়া হচ্ছে অর্থ

» এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

সম্প্রতি