মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম তিনদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন।
সোমবার (২২ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ফয়সাল নাসিম স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি ঢাকা-মালদ্বীপের দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে বিভিন্ন পর্যায়ে বৈঠক করবেন।
ঢাকা সফরকালে ফয়সাল নাসিম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্রে জানা যায়, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের এ সফরে দেশটিতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান তথা শ্রমবাজার সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে। এছাড়া আলোচনার টেবিলে স্থান পাবে স্বাস্থ্যসেবা, উচ্চশিক্ষা এবং বিভিন্ন কারিগরি শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ কর্তৃক মালদ্বীপকে সহায়তা প্রদানের মতো বিষয়গুলো।
এর আগে চলতি বছর ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ।
নগর-মহানগর: গাজীপুর-৩ আসনে জয়ী বিএনপির রফিকুল ইসলাম বাচ্চু
আন্তর্জাতিক: গাজার প্রায় ৯০ শতাংশ স্কুল ক্ষতিগ্রস্ত: জাতিসংঘ