image

করোনা: মৃত্যু কমলেও শনাক্ত বেড়ে ২৭৭

সংবাদ অনলাইন রিপোর্ট

দেশে একদিনের ব্যবধানে মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে সংক্রমণ, শনাক্তের হার। গতকাল শনাক্ত হার ছিল ১.০৩ শতাংশ, আজ তা বেড়ে হয়েছে ১.৪৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৪ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় এ সংখ্যা দুই জন কম। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৫ জনে।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ২৭৭ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৭২০ জনে।

সোমবার (৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রোববার ১৯৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। আর মারা গিয়েছিলেন ৬ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩২৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪২ হাজার ৭২০ জন।

গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ২২১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ২৩৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৪৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের ২ জন পুরুষ, ২ জন নারী। এ সময়ে ঢাকায় ২, রাজশাহী ও ময়মনসিংহে ১ জন করে মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কারো মৃত্যু হয়নি।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ করোনভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

‘জাতীয়’ : আরও খবর

» টেকনাফে মালয়েশিয়া পাচারচেষ্টা: শিশুসহ ১৫ জন উদ্ধার

» সহযোগিতার জন্য সেনাপ্রধানকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

» জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ বাদ রেখে সই করেছি: নাহিদ ইসলাম

» নির্বাচন ‘গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু, প্রতিযোগিতামূলক’ হয়েছে: টিআইবি

» একই দিনে তিন শপথ, একটি নিয়ে বিএনপিতে অস্পষ্টতা

» নির্বাচন-পরবর্তী সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপের আহ্বান ৩৭ বিশিষ্টজনের

» নতুন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি

» নির্বাচনে বামপন্থিদের ভরাডুবি, জামানত টেকেনি ‘যুক্তফ্রন্টের’ ১৪৭ প্রার্থীর

সম্প্রতি