ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে চালু হয়েছে নতুন হটলাইন নম্বর ১৬১৬৩। যেকোন জরুরি সেবা গ্রহণের জন্য এই নম্বরে ফোন করা যাবে সকল অপারেটর থেকে। উল্লেখ্য, বর্তমানে চালু ০২২২৩৩৫৫৫৫৫ এই নম্বরও সচল থাকবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, তথ্য প্রাপ্তির ভিত্তিতে ফায়ার সার্ভিস সেবা প্রদান করে থাকে। সেবা গ্রহীতাদের তথ্য দেয়ার একটি অন্যতম মাধ্যম হলো টেলিফোন। জরুরি সময় ১১ ডিজিটের টেলিফোন মনে রাখা কিছুটা কষ্টসাধ্য বিধায় ৫ ডিজিটের এই হটলাইন চালু করা হয়েছে। মানুষ যেন সহজেই ফায়ার সার্ভিসের কাছে সেবা চাইতে পারে তার জন্য এই ব্যবস্থা।
জাতীয়: ভোট দিলেন প্রধান উপদেষ্টা
জাতীয়: “মেইনস্ট্রিম মিডিয়ায়ই ভরসা”
জাতীয়: ৮০ বছরের চান বানুর ভোট উৎসব