image

বাংলাদেশি বংশোদ্ভূত আখলাকুর রহমানের এভারেস্ট জয়

নিজস্ব বার্তা পরিবেশক

পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আখলাকুর রহমান ওরফে আকি রহমান।

গত রমজান মাসে ৩৯ বছর বয়সী আকি এভারেস্ট জয়ের যাত্রা শুরু করেন। আখলাকুর রহমান আকি প্রথম ব্রিটিশ মুসলিম হিসেবে এভারেস্ট জয়ের রেকর্ড গড়লেন।

আকি রহমানের খালাতো ভাই শামীনুর রহমান জানান, গতকাল সকাল সাড়ে ৭টায় আকি রহমান এভারেস্টের চূড়ায় ওঠেন। নেপাল থেকে শেরপারা তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শামীনুর আরও বলেন, আকির সঙ্গে তাদের এখনও যোগাযোগ হয়নি। তিনি নিচে নামার পর নেটওয়ার্কের মধ্যে এলে তার এভারেস্ট চূড়ায় আরোহণের ছবি পাওয়া যাবে। এভারেস্ট জয়ী আকি নেপাল থেকেই লন্ডন যাবেন।

‘জাতীয়’ : আরও খবর

» আইনি ভিত্তি পেলে ভোট পুনর্গণনার আবেদন করবো: গোলাম পরওয়ার

» ৬৮.০৫ শতাংশ গণভোটে ‘হ্যাঁ, আসবে কী কী বদল

» গোপালগঞ্জে ‘না’ ভোট জয়ী

» ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ-ভারত সম্পর্ক শক্তিশালী হবে’

» আমন্ত্রণ পেলেও নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি ভারত: জয়সওয়াল

» গণভোট: ‘হ্যাঁ’-এর পক্ষে ৬৮ শতাংশের বেশি ভোটার

» ব্যাপক বিজয়ের পর তারেক রহমানকে অভিনন্দন জানালো বিভিন্ন দেশ

» নিরঙ্কুশ জয়ে সরকারে বিএনপি, ‘আশাহত’ জামায়াত বিরোধীদলে

সম্প্রতি