আফগানিস্তানকে ১ কোটি টাকা অনুদান দিচ্ছে বাংলাদেশ

সংবাদ অনলাইন রিপোর্ট

https://sangbad.net.bd/images/2022/May/22May22/news/14.jpg

আফগানিস্তানে বর্তমানে বিরাজমান তীব্র খাদ্য ও অন্যান্য সংকটের পরিপ্রেক্ষিতে জাতিসংঘের অঙ্গ সংস্থা অফিস ফর দি কোঅর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্সের তহবিলে নগদ ১ কোটি টাকা অনুদান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন ও নির্দেশনার ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এই অর্থ ওই সংস্থার তহবিলে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

রোববার (২২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী মিশন বাংলাদেশ সরকারের পক্ষে আফগানিস্তানে মানবিক সহায়তার জন্য গঠিত বিশেষ তহবিলে অনুদানের অর্থ পাঠাবে। এ সংক্রান্ত কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন আছে। এ অর্থ জাতিসংঘের মাধ্যমে আফগানিস্তানের সংকটাপন্ন সাধারণ জনগণের জন্য ব্যয় করা হবে।

https://sangbad.net.bd/images/2022/May/22May22/news/15.jpg

এ অনুদান প্রধানমন্ত্রীর অনুসৃত আঞ্চলিক ভ্রাতৃত্ববোধ, দক্ষিণ এশিয়ার সমন্বিত উন্নয়ন এবং সবার প্রতি সহযোগিতা নীতির বাস্তব প্রতিফলন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই অনুদান প্রদানের ফলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলে আশা করা হচ্ছে।

‘জাতীয়’ : আরও খবর

» আইনি ভিত্তি পেলে ভোট পুনর্গণনার আবেদন করবো: গোলাম পরওয়ার

» ৬৮.০৫ শতাংশ গণভোটে ‘হ্যাঁ, আসবে কী কী বদল

» গোপালগঞ্জে ‘না’ ভোট জয়ী

» ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ-ভারত সম্পর্ক শক্তিশালী হবে’

» আমন্ত্রণ পেলেও নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি ভারত: জয়সওয়াল

» গণভোট: ‘হ্যাঁ’-এর পক্ষে ৬৮ শতাংশের বেশি ভোটার

» ব্যাপক বিজয়ের পর তারেক রহমানকে অভিনন্দন জানালো বিভিন্ন দেশ

» নিরঙ্কুশ জয়ে সরকারে বিএনপি, ‘আশাহত’ জামায়াত বিরোধীদলে

সম্প্রতি