বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

সংবাদ অনলাইন রিপোর্ট

ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাস কোম্পানিগুলো।

শুক্রবার সকাল থেকে একযোগে গাবতলী ও কল্যাণপুরের বিভিন্ন কোম্পানির বাস কাউন্টার থেকে অগ্রিম টিকিট বিক্রি করা শুরু হয়।

বাস কাউন্টারগুলোতে প্রথম দিন অগ্রিম টিকিট কাটতে আসা যাত্রীদের খুব একটা ভিড় লক্ষ্য করা যায়নি।

ফলে টিকিট কাটতে আসা যাত্রীরা কোন ঝামেলা ছাড়াই টিকিট কেটে চলে যেতে পারছেন।

যাত্রীদের মধ্যে ৭ জুলাই তারিখের টিকিটের চাহিদা বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

হানিফ পরিবহনের জেনারেল ম্যানেজার মোশারফ হোসেন বলেন, অগ্রিম টিকিট বিক্রির চাপ নেই।

বন্যার কারণে মানুষের বাড়ি যাওয়ার প্রতি আগ্রহও কম বলেও মনে করেন তিনি।

‘জাতীয়’ : আরও খবর

» আইনি ভিত্তি পেলে ভোট পুনর্গণনার আবেদন করবো: গোলাম পরওয়ার

» ৬৮.০৫ শতাংশ গণভোটে ‘হ্যাঁ, আসবে কী কী বদল

» গোপালগঞ্জে ‘না’ ভোট জয়ী

» ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ-ভারত সম্পর্ক শক্তিশালী হবে’

» আমন্ত্রণ পেলেও নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি ভারত: জয়সওয়াল

সম্প্রতি