প্রধানমন্ত্রী খোঁজ রাখছেন সাবিনাদের

সংবাদ অনলাইন রিপোর্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ বিজয়ী নারী ফুটবলারদের খোজ খবর রাখেন। এ তথ্য জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। নারী ফুটবলাররা দেশে ফেরার পর তিনি জানান, আজ কয়েকবার প্রধানমন্ত্রী মেসেজ দিয়েছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা যখন বিমানবন্দর থেকে রওনা হই তখন আমেরিকায় ভোর। সেই সময় প্রধানমন্ত্রীকে আমাকে মেসেজ দিয়েছে। মেয়েদের খোঁজ খবর নিয়েছেন। ’প্রধানমন্ত্রী আমেরিকায় ব্যস্ত সফরে থাকলেও কয়েকটি মেসেজ দিয়েছেন বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

আজকের দিনটিকে ক্রীড়া প্রতিমন্ত্রী তার জীবদ্দশায় অন্যতম স্মরণীয় দিন হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘মানুষের এত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এর আগে আমি কখনো দেখিনি। সবাই নারী দলকে অভ্যর্থনা জানাতে পেরে খুশি হয়েছে।’

নারী ফুটবলের এই সাফল্যের পর ফুটবলের দিকে আরো নজর দেবেন জানিয়ে জাহিদ আহসান রাসেল চারটি জেলা বাছাই করেছি ফুটবল একাডেমির জন্য। সেই হিসেবে কাজ চলছে। এই প্রকল্পটি পরিকল্পনা মন্ত্রণালয় যাবে। নারী দলের এই সাফল্যের পর অবশ্যই বাড়তি মনোযোগ পাবে।

‘জাতীয়’ : আরও খবর

» আইনি ভিত্তি পেলে ভোট পুনর্গণনার আবেদন করবো: গোলাম পরওয়ার

» ৬৮.০৫ শতাংশ গণভোটে ‘হ্যাঁ, আসবে কী কী বদল

» গোপালগঞ্জে ‘না’ ভোট জয়ী

» ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ-ভারত সম্পর্ক শক্তিশালী হবে’

» আমন্ত্রণ পেলেও নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি ভারত: জয়সওয়াল

» গণভোট: ‘হ্যাঁ’-এর পক্ষে ৬৮ শতাংশের বেশি ভোটার

» ব্যাপক বিজয়ের পর তারেক রহমানকে অভিনন্দন জানালো বিভিন্ন দেশ

» নিরঙ্কুশ জয়ে সরকারে বিএনপি, ‘আশাহত’ জামায়াত বিরোধীদলে

সম্প্রতি