image

দেশে করোনা পজেটিভ ১৬জন, সবাই ঢাকার

সংবাদ অনলাইন রিপোর্ট

দেশে গত এক দিনে ১৬ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে, যাদের সবাই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। দেশের বাকি ৬৩ জেলায় আর কারও শরীরে সংক্রমণ ধরা পড়েনি। আজ রোববার এ তথ্য প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর।

তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৩১টি নমুনা পরীক্ষা করে নতুন ১৬ রোগী শনাক্ত হয়। এই সময়ে মৃত্যু হয়নি কারও। এ দিনে করোনা পজেটিভ শনাক্তের হার দাড়ায় ০ দশমিক ৪৫ শতাংশ, যা আগের দিন ০ দশমিক ৪৬ শতাংশ ছিল। এর আগের দিন শনিবার দেশে ১০ জন কোভিড শনাক্ত হয়েছিল, ১৬ দিন পর একজনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৫৩২ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা ২৯ হাজার ৪৪২ জন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ২২৩ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ পর্যন্ত মোট সুস্থ হলেন ১৯ লাখ ৯২ হাজার ৪৪৭ জন। বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা। বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৮ লাখ ২৩ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৬৭ কোটি ৩ লাখ।

‘জাতীয়’ : আরও খবর

» সাবেক এমপি তুহিনের মুখ চেপে ধরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বাধা পুলিশের

» বকেয়া না পেলে ‘বন্ধ বিদ্যুৎ উৎপাদন’, রোজায় ‘ব্যাপক’ লোডশেডিংয়ের শঙ্কা বিদ্যুৎকেন্দ্রের মালিকদের

» অপরাধ ট্রাইব্যুনাল: সাক্ষ্যে র‌্যাব ও ডিজিএফআইয়ের বিলুপ্তির দাবি ইকবাল করিম ভূঁইয়ার

» হাদি হত্যা: আবারও পেছালো সিআইডি প্রতিবেদন দাখিলের সময়

» পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি

» দুদকের সাবেক ২ কমিশনারকে বিধি ভেঙে ‘ডুপ্লেক্স ফ্ল্যাট বরাদ্দ’, মামলা করবে দুদক

সম্প্রতি