image

আপিল বিভাগে প্রবেশে ডিজিটাল পাস আজ থেকে

নিজস্ব বার্তা পরিবেশক

এখন থেকে বিচার প্রার্থীদের আপিল বিভাগে ঢুকতে লাগবে ডিজিটাল পাস; তা নিতে হবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে।

ডিজিটাল প্রবেশ পাস সংগ্রহে জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং মোবাইল ফোন নম্বর দিতে হবে।

আজ বুধবার থেকে এই নিয়ম চালু হবে বলে গতকাল সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এদিন থেকে কোনো বিচারপ্রার্থী ‘ডিজিটাল পাস’ ছাড়া এজলাস ও এজলাস সংলগ্ন স্থানে ঢুকতে পারবেন না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “সুপ্রিম কোর্টের নিরাপত্তা ব্যবস্থার পরিকাঠামো ক্রমাগত উন্নয়নের ধারাবাহিকতায় এই আদালতের আপিল বিভাগে প্রবেশ পাস ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। ১ ফ্রেরুয়ারি থেকে এই আদেশ কার্যকর হবে।”

ডিজিটাল পাস নিতে http://apdiventry.supremecourt.gov.bd এই লিংক বা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের ‘এন্ট্রি পাস’ মেনু ব্যবহার করতে হবে।

সুপ্রিম কোর্টের মূল ভবনের নিচতলায় সোনালী ব্যাংক এবং সুপ্রিম কোর্ট শাখা সংলগ্ন হেল্প ডেস্কে প্রতি কার্যদিবসে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত এবং বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত বিচারপ্রার্থীরা ডিজিটাল প্রবেশ পাস সংগ্রহের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা নিতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

‘জাতীয়’ : আরও খবর

» ধানমন্ডিতে জোড়া খুন, রায় রবিবার

» পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের সংঘর্ষ, ঢামেকে চিকিৎসা নিয়েছে ৬৫ জন

» বিদেশি কোম্পানির স্বার্থে তড়িঘড়ি করে শ্রম আইন সংশোধনের অভিযোগ

» টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু ২৭ দিন পর মারা গেছে

» বড় গণমাধ্যমগুলোও ‘ক্লিকবেইট’ সাংবাদিকতার মাধ্যমে ‘ভুয়া খবর’ প্রচার করছে: প্রেস সচিব

» নির্বাচন: ৫৯ শতাংশ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

» চুক্তি বাতিলসহ ৪ দফা দাবিতে আজ থেকে ফের আন্দোলন

সম্প্রতি