image

জি-২০ সম্মেলন: সেপ্টেম্বরে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী

সংবাদ অনলাইন রিপোর্ট

আগামী ৯ সেপ্টেম্বর দুই দিনের সফরে ভারতে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে জি-২০-এর শীর্ষ সম্মেলনে যোগ দিতে দেশটি সফর করবেন সরকারপ্রধান।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এই তথ্য জানান জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন।

তিনি বলেন, ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০-এর শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধান প্রধান অর্থনীতির দেশগুলোর কৌশলগত বহুপক্ষীয় সংগঠন জি-২০ এর সভাপতির দায়িত্ব গ্রহণের পর ভারত জি-২০ এর সকল সভায় বাংলাদেশকে অতিথি রাষ্ট্র হিসেবে আমন্ত্রণ জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগামী ১৪ ফেব্রুয়ারি ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্রসচিব বিনয় মোহন কোয়াত্রা। প্রধানমন্ত্রী নয়াদিল্লি সফর নিয়ে আলাপ করার পাশাপাশি বাংলাদেশের পররাষ্ট্রসচিবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন কোয়াত্রা। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

‘জাতীয়’ : আরও খবর

» সাবেক এমপি তুহিনের মুখ চেপে ধরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বাধা পুলিশের

» বকেয়া না পেলে ‘বন্ধ বিদ্যুৎ উৎপাদন’, রোজায় ‘ব্যাপক’ লোডশেডিংয়ের শঙ্কা বিদ্যুৎকেন্দ্রের মালিকদের

» অপরাধ ট্রাইব্যুনাল: সাক্ষ্যে র‌্যাব ও ডিজিএফআইয়ের বিলুপ্তির দাবি ইকবাল করিম ভূঁইয়ার

» হাদি হত্যা: আবারও পেছালো সিআইডি প্রতিবেদন দাখিলের সময়

» পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি

» দুদকের সাবেক ২ কমিশনারকে বিধি ভেঙে ‘ডুপ্লেক্স ফ্ল্যাট বরাদ্দ’, মামলা করবে দুদক

সম্প্রতি