image

বেলজিয়ামের রানি বাংলাদেশে আসছেন সোমবার

সংবাদ অনলাইন রিপোর্ট

বাংলাদেশে আসছেন বেলজিয়ামের রানি ম্যাথিল্ডে। আগামী সোমবার তার বাংলাদেশে আসার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ৬ থেকে ৮ ফেব্রুয়ারি তিন দিনের সফর করবেন তিনি।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোমেসি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন জানান, বেলজিয়ামের রানি ম্যাথিল্ডে জাতিসংঘের মহাসচিবের এসডিজি অর্জনের জন্য নিয়োজিত ১৭ জন অ্যাডভোকেটের একজন হয়ে বাংলাদেশ সফর করবেন।

‘বাংলাদেশ সফরের সময় তিনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প, একটি পোশাক কারখানা এবং স্থানীয় স্কুল এবং বন্যার সঙ্গে সম্পর্কিত প্রকল্পগুলোও পরিদর্শন করতে পারেন।’ যোগ করেন তিনি।

‘জাতীয়’ : আরও খবর

» জ্বালানি উপদেষ্টার ফোন নম্বর হ্যাক, চাওয়া হচ্ছে অর্থ

» এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

» শেখ হাসিনার বিরুদ্ধে ৬৬৩টি মামলার ৪৫৩টিই হত্যা মামলা: টিআইবি

» অন্তর্বর্তী সরকারের অর্জনের চাইতে ‘ঘাটতির পাল্লা ভারী’: টিআইবি

» লুটেরাদের পেটে হাত ঢুকিয়ে সব বের করে আনা হবে: জামায়াত আমির

» রাজউকের ‘প্লট দুর্নীতি’: দুই মামলায় হাসিনা, টিউলিপ, আজমিনা ও ববির কারাদণ্ড

সম্প্রতি