image

আরও ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত

সংবাদ অনলাইন রিপোর্ট

দেশে গত এক দিনে ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ সময়ে মৃত্যু হয়নি কারও। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২১৫টি নমুনা পরীক্ষা করে নতুন ওই ৬ রোগী শনাক্ত হয়। এতে দিনে শনাক্তের হার হয়েছে ০ দশমিক ৪৯ শতাংশ, যা আগের দিন ০ দশমিক ২৪ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৯৬৯ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা রয়েছে আগের মতোই ২৯ হাজার ৪৪৫ জন।

গত ১৩ ফেব্রুয়ারি দেশে কোভিডে ১ জনের মৃত্যুর খবর এসেছিল। এরপর গত ৩৪ দিন ধরে কোভিডে মৃত্যুহীন বাংলাদেশ।

গত ২৪ ঘণ্টায় ৪ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৬ হাজার ৭২১ জন।

গত একদিনে শনাক্ত ৬ রোগীর সবাই ঢাকা জেলার বাসিন্দা। দেশের বাকি ৬৩ জেলায় নতুন করে কারও সংক্রমণের তথ্য মেলেনি।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

‘জাতীয়’ : আরও খবর

» জ্বালানি উপদেষ্টার ফোন নম্বর হ্যাক, চাওয়া হচ্ছে অর্থ

» এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

» শেখ হাসিনার বিরুদ্ধে ৬৬৩টি মামলার ৪৫৩টিই হত্যা মামলা: টিআইবি

» অন্তর্বর্তী সরকারের অর্জনের চাইতে ‘ঘাটতির পাল্লা ভারী’: টিআইবি

» লুটেরাদের পেটে হাত ঢুকিয়ে সব বের করে আনা হবে: জামায়াত আমির

» রাজউকের ‘প্লট দুর্নীতি’: দুই মামলায় হাসিনা, টিউলিপ, আজমিনা ও ববির কারাদণ্ড

» তফসিলের পর থেকে ২৭৪টি সহিংসতার ঘটনা, ৫ হত্যাকাণ্ড: প্রধান উপদেষ্টার দপ্তর

সম্প্রতি