image

ইভিএম সংস্কারে ১২শ’ কোটি টাকা চায় ইসি

নিজস্ব বার্তা পরিবেশক

নির্বাচন কমিশনের হাতে থাকা ১ লাখ ১০ হাজার ইভিএম মেরামতের জন্য ১ হাজার ২৬০ কোটি টাকা বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেবে ইসি।

আগামীকাল মঙ্গলবার (২১ মার্চ) এই চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান।

সোমবার (২০ মার্চ) নির্বাচন কমিশন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

অর্থ প্রাপ্তির ওপর নির্ভর করছে জাতীয় নির্বাচনে কত আসনে ইভিএম ব্যবহার করা হবে। তবে আগামী দুই-এক সপ্তাহের মধ্যে অর্থ নিশ্চিত না হলে আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার অনিশ্চিত হয়ে পড়বে।

এ সময় ১ লাখ ১০ হাজার ইভিএম মেরামতের পর ৭০ থেকে ৮০ আসনের ভোট ইভিএমে করা যাবে বলেও জানান তিনি।

ইসি আনিসুর বলেন, কমিশন থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো নির্বাচনি আইন সংস্কার প্রস্তাব পাঠানো হয়েছিল, সেটা আইন মন্ত্রণালয় চূড়ান্ত করে কেবিনেটে পাঠিয়েছে। তবে সংসদের আগামী অধিবেশনে এটি পাস হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

‘জাতীয়’ : আরও খবর

» নির্বাচন: ইসিতে ৩৪৫টি অভিযোগ, ৪১ শতাংশই মাঠ কর্মকর্তাদের বিরুদ্ধে

» আগামী সরকার ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে পারবে বলে আমি আশাবাদী: পররাষ্ট্র উপদেষ্টা

» নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন বঙ্গভবনের কর্মী ছরওয়ার

» এলপি গ্যাসের দাম কমাতে স্থানীয় উৎপাদন ও ব্যবসায় ভ্যাট-ট্যাক্স অব্যাহতি

» রায়ে ন্যায়বিচার না পাওয়ার অভিযোগ এসআই আব্দুল মালেকের পরিবারের

» ভোটে হুমকি সোশ্যাল মিডিয়ার অপতথ্য: নিরাপত্তায় এক লাখ সেনা মোতায়েন

» ‘দ্রুত’ দায়িত্ব হস্তান্তর, নতুন প্রধানমন্ত্রীর শপথ ১৫ বা ১৬ ফেব্রুয়ারি: প্রেস সচিব

সম্প্রতি