image

দুই ঘণ্টা বেড়ে মেট্রোরেল চলবে দুপুর ২টা পর্যন্ত

সংবাদ অনলাইন রিপোর্ট

মেট্রোরেল চলাচলের সময় আরও দুই ঘণ্টা বাড়নো হচ্ছে। আগামী ৫ এপ্রিল থেকে সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত ট্রেন চলবে। এতদিন শুধু সকালে চার ঘণ্টা চলত মেট্রোরেল।

আজ বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। তিনি বলেন, ‘যাত্রী চাহিদার কথা বিবেচনা করে ২ ঘণ্টা সময় বৃদ্ধি করা হয়েছে।’

এম এ এন সিদ্দিক বলেন, আগামী জুলাইয়ে আগরগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ‘পারফরম্যান্স টেস্ট’ শুরু হবে। আর ডিসেম্বরের মধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালানোর লক্ষমাত্রাকে সামনে রেখে ‘পারফরম্যান্স টেস্ট’ শুরু হচ্ছে।

তিনি আরও বলেন, আগামীকাল শুক্রবার থেকে আরও দুটি স্টেশন থেকে মেট্রোরেলে ওঠা-নামা করা যাবে। এগুলো হচ্ছে উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন। এর মাধ্যমে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত থাকা ৯টি স্টেশনের সব কটি চালু হতে যাচ্ছে।

ডিএমটিসিএল এমডি বলেন, গতকাল বুধবার পর্যন্ত মেট্রোরেলে যাত্রী পরিবহন করে আয় হয়েছে ৬ কোটি ২০ লাখ টাকা। এই সময়ে যাত্রী পরিবহন করা হয়েছে ১০ লাখ ৭৭ হাজার। খরচ হয়েছে ৭ কোটি ৩৩ লাখ টাকার মতো। খরচের বেশির ভাগ গেছে বিদ্যুতের পেছনে। সঙ্গে রক্ষণাবেক্ষণ, বেতন ও অন্য খরচ রয়েছে।

‘জাতীয়’ : আরও খবর

» ধানমন্ডিতে জোড়া খুন, রায় রবিবার

» পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের সংঘর্ষ, ঢামেকে চিকিৎসা নিয়েছে ৬৫ জন

» বিদেশি কোম্পানির স্বার্থে তড়িঘড়ি করে শ্রম আইন সংশোধনের অভিযোগ

» টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু ২৭ দিন পর মারা গেছে

» বড় গণমাধ্যমগুলোও ‘ক্লিকবেইট’ সাংবাদিকতার মাধ্যমে ‘ভুয়া খবর’ প্রচার করছে: প্রেস সচিব

» নির্বাচন: ৫৯ শতাংশ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

» চুক্তি বাতিলসহ ৪ দফা দাবিতে আজ থেকে ফের আন্দোলন

সম্প্রতি