image

দা‌য়িত্ব পালনে ত্রিপলিতে বাংলাদেশের নব‌নিযুক্ত রাষ্ট্রদূত

নিজস্ব বার্তা পরিবেশক

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের নব‌নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার ত্রিপলিতে পৌঁছেছেন।

শ‌নিবার (৩ জুন) নব‌নিযুক্ত রাষ্ট্রদূত দা‌য়িত্ব পালন করতে ত্রিপলিতে পৌঁ‌ছান।

ত্রিপলির বাংলাদেশ মিশনের তথ্য বলছে, শিগ‌গিরই রাষ্ট্রদূতের দা‌য়িত্ব পালন শুরু করবেন খায়রুল বাশার।

গত ১০ মে পররাষ্ট্র মন্ত্রণালয় মেজর জেনারেল আবুল হাসনাত খাইরুল বাশারকে লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত করার সিদ্ধান্তের কথা জানায়।

১৯৮৯ সালের জুনে আবুল হাসনাত কমিশন লাভ করেন। তিনি ১৭ ইনফ্যান্ট্রি ডিভিশনের জিওসি এবং সিলেটের এরিয়া কমান্ডার ছিলেন। এছাড়া তিনি বর্ডার গার্ড বাংলাদেশের অতিরিক্ত মহাপরিচালক ছিলেন।

আবুল হাসনাত কুয়েত ও সুদানে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কাজ করেছেন। তিনি ডিফেন্স স্টাডিজ, সিকিউরিটি স্টাডিজ এবং সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

‘জাতীয়’ : আরও খবর

» আইনি ভিত্তি পেলে ভোট পুনর্গণনার আবেদন করবো: গোলাম পরওয়ার

» ৬৮.০৫ শতাংশ গণভোটে ‘হ্যাঁ, আসবে কী কী বদল

» গোপালগঞ্জে ‘না’ ভোট জয়ী

» ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ-ভারত সম্পর্ক শক্তিশালী হবে’

» আমন্ত্রণ পেলেও নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি ভারত: জয়সওয়াল

» গণভোট: ‘হ্যাঁ’-এর পক্ষে ৬৮ শতাংশের বেশি ভোটার

সম্প্রতি