আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার, (০৬ ফেব্রুয়ারী ২০২৬) মহেশপুর স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে জাতীয় বিশাল নারী সমাবেশ-২০২৬। নারী নেতৃত্বের বিকাশ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিতকরণ এবং রাষ্ট্র গঠনে নারীর সক্রিয় অংশগ্রহণের দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে সমাবেশটি একটি শৃঙ্খলাবদ্ধ ও শক্তিশালী গণজমায়েতে রূপ নেয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী অধ্যাপক মো. মতিয়ার রহমান। তিনি তার বক্তব্যে বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নারীদের ভূমিকা এখন সময়ের দাবি। নারীরা যদি ঐক্যবদ্ধভাবে নৈতিক নেতৃত্বে এগিয়ে আসে, তাহলে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠন সম্ভব। তিনি দাঁড়িপাল্লা প্রতীককে ন্যায়, সততা ও কল্যাণের প্রতীক হিসেবে উল্লেখ করে নারীদের জামায়াতের আন্দোলনে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. আব্দুল আলীম, জেলা সেক্রেটারি মো. আব্দুল আওয়াল, জেলা সহকারী সেক্রেটারি আব্দুল হাই এবং মহেশপুর উপজেলা আমির ফারুক আহমেদ।
তারা জামায়াতে ইসলামের আদর্শভিত্তিক রাজনীতি, সুশাসন প্রতিষ্ঠা এবং নারীর মর্যাদা ও অধিকার রক্ষায় দলের সুস্পষ্ট অবস্থান তুলে ধরেন। নারী নেতৃত্বের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাসুমা খাতুন (পরিচালক, যশোর-কুষ্টিয়া অঞ্চল), ফিরোজা ইয়াসমিন বিউটি (সরকারি পরিচালক, যশোর, কুষ্টিয়া অঞ্চল), আয়েশা সিদ্দিকা মেঘলা (এজিএস, জাকসু), ইয়াসমিন আরা (সম্পাদক, মহিলা বিভাগ, ঝিনাইদহ জেলা) এবং রেহেনা খাতুন (সম্পাদক, মহেশপুর উপজেলা মহিলা বিভাগ)। বক্তারা বলেন, নারীরা আর পিছিয়ে থাকবে না। শিক্ষা, রাজনীতি ও সংগঠনে নারীর অংশগ্রহণ বাড়াতে জামায়াতে ইসলামী সুসংগঠিতভাবে কাজ করছে এবং ভবিষ্যতে এই উদ্যোগ আরও জোরদার করা হবে। সমাবেশে সভাপতিত্ব করেন মহেশপুর উপজেলা থানা আমির মো. ফারুক আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহেশপুর উপজেলা সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ। মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে আগত বিপুলসংখ্যক নারী কর্মীর অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক টিম দায়িত্ব পালন করে। আয়োজকদের দাবি, প্রায় অর্ধলক্ষাধিক নারী কর্মীর উপস্থিতিতে এটি মহেশপুরের ইতিহাসে একটি নজিরবিহীন নারী সমাবেশে পরিণত হয়েছে। সমগ্র আয়োজনটি জামায়াতে ইসলামের সাংগঠনিক শক্তি, নারীবান্ধব রাজনীতি এবং সুষ্ঠু নির্বাচনের প্রতি দৃঢ় অঙ্গীকারকে স্পষ্টভাবে তুলে ধরে।
বিজ্ঞান ও প্রযুক্তি: স্মার্টফোন ফাইন্যান্সিংয়ে বাংলাদেশে ব্যাংকের অনুমোদন পেল পামপে
বিজ্ঞান ও প্রযুক্তি: বিএসসিএলের স্টারলিংক সেবার সেলস এজেন্ট হলো কে অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেড
বিজ্ঞান ও প্রযুক্তি: থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য
অপরাধ ও দুর্নীতি: নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ আটক ১