আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনা-২ (বামনা, পাথরঘাটা-বেতাগী) আসনের সংসদ সদস্য পদ প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনিত আলহাজ নুরুল ইসলাম মণি বলেছেন, বামনার সব উন্নয়ন কাজে আমি সম্পৃক্ত ছিলাম।
গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় বরগুনার বামনা উপজেলার ৩নং রামনা ইউনিয়নের; রামনা শের-ই-বাংলা সমবায় মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন যে আগামী ১২ তারিখ আপনারা নির্ভয়ে সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন।
এ ছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও বামনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. রুহুল আমিন শরীফ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন, রামনা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. শাহিন হাওলাদারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্য নেতারা।
বিজ্ঞান ও প্রযুক্তি: স্মার্টফোন ফাইন্যান্সিংয়ে বাংলাদেশে ব্যাংকের অনুমোদন পেল পামপে
বিজ্ঞান ও প্রযুক্তি: বিএসসিএলের স্টারলিংক সেবার সেলস এজেন্ট হলো কে অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেড
বিজ্ঞান ও প্রযুক্তি: থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য
অপরাধ ও দুর্নীতি: নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ আটক ১