ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ১১ ভালুকা আসনে শেষমুহূর্তের প্রচারণায় প্রার্থীরা নিজ নিজ প্রতীকের অনুকূলে ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন কর্মী- সমর্থকদের নিয়ে। ভালুকা আসনে মোট ৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীরা হলেন বিএনপির ফখর উদ্দীন আহম্মেদ বাচ্চু ধানের শীষ, বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সদ্য বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোর্শেদ আলম হরিণ প্রতীক, এনসিপির ডা. জাহিদুল ইসলাম শাপলাকলি, গণঅধিকার পরিষদের প্রফেসর আনোয়ারুল ইসলাম ট্রাক প্রতীক, ইসলামী আন্দোলনের মোস্তফা কামাল কাসেমী হাতপাখা প্রতীক।
এলাকার বিভিন্ন গ্রামে ও হাট-বাজারগুলোতে প্রার্থীরা নিজ নিজ প্রতীকের লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনায় সময় পার করছেন কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে। চায়ের দোকান শপিংমল রাস্তার মোড়ে ভোটারদের মধ্যে শুরু হয়েছে প্রার্থীদের জনমত জরিপের মুখরোচক আলোচনা।
ভালুকার নির্বাচনী মাঠে অন্য প্রার্থীদের চেয়ে আলোচনার শীর্ষে রয়েছেন বিএনপি মনোনীত ফখর উদ্দীন আহম্মেদ বাচ্চু ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মোর্শেদ আলম। শিল্পাঞ্চলখ্যাত জনগুরুত্বপূর্ণ এ আসনটিতে কে হবেন এমপি এখন ভোটারদের মুখে মুখে আলোচনা সমালোচনার ঝড় বইছে চারিদিকে। নির্বাচনকে কেন্দ্র করে গত ২৫ জানুয়ারি সন্ধ্যায় ধানের শীষ ও হরিণ সমর্থকদের মধ্যে ভালুকা পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে দলীয় ও নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও সংঘর্ষ হয়।
এতে উভয় পক্ষে প্রায় ৩০ জনের মতো কর্মী-সমর্থক আহত হলে উভয় পক্ষে দুটি করে ৪টি মামলায় কয়েক হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এতে সাধারণ জনগণের মধ্যে নির্বাচনী পরিবেশ নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিবেশ অনেকটাই স্বাভাবিক হয়ে আসে। যদিও প্রায় প্রতিদিনই নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে উভয় পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে ছোটখাটো সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। গত ৪ ফেব্রুয়ারি ভরাডোবা গ্রামে স্বতন্ত্র হরিণ সমর্থক অব. সেনাসদস্য বাদল মিয়াকে ধানের শীষ সমর্থক-কর্মীরা বেধড়ক পিটিয়ে রক্তাক্ত আহত করার অভিযোগ উঠেছে। এসবের পরেও প্রার্থীরা নিজ নিজ ইশতেহার ঘোষণার মাধ্যমে ভোটারদের মন জয় করার চেষ্টা করে চলেছেন।
ভোটারদের সঙ্গে কথা বলে জানাজায় ভালুকার নির্বাচনী প্রচার-প্রচারণায় ৫ জন প্রার্থী মাঠে থাকলেও হাড্ডাহাড্ডি লড়াই হবে শক্ত অবস্থানে থাকা ধানের শীষ ও হরিণ প্রতীকের মধ্যে।
আন্তর্জাতিক: ফের বন্দী বিনিময় করলো রাশিয়া-ইউক্রেন
অর্থ-বাণিজ্য: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সোমবার
অর্থ-বাণিজ্য: বিটকয়েনের দাম ১৫ মাসের মধ্যে সর্বনিম্ন
বিজ্ঞান ও প্রযুক্তি: স্মার্টফোন ফাইন্যান্সিংয়ে বাংলাদেশে ব্যাংকের অনুমোদন পেল পামপে
বিজ্ঞান ও প্রযুক্তি: বিএসসিএলের স্টারলিংক সেবার সেলস এজেন্ট হলো কে অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেড