নাসীরুদ্দীন পাটওয়ারীর মন্তব্য
সরকার ও তারেক রহমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘তারেক রহমানের ভয়ে সরকার ব্যালেন্স হারিয়ে ফেলেছে।’ জুলাই ঐক্য আয়োজিত ‘মার্চ ফর বাংলাদেশ’ অনুষ্ঠানে শহীদ মিনারে দেওয়া বক্তব্যে পাটওয়ারী বলেন, ‘তারেক রহমান একটা কাগুজে বাঘ, এটা আসল বাঘ না। সরকার তাকে ভয় পেয়ে ব্যালেন্স হারিয়ে ফেলেছে। আমি সরকারকে বলব, ভয় পাবেন না।’
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় শহিদ মিনারে ‘জুলাই ঐক্য’ আয়োজিত ‘র্যালি ফর বাংলাদেশ’-এর সমাবেশে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।নির্বাচন কমিশন ও রাজনৈতিক সমঝোতার সমালোচনা করে বলেন, ‘তারেক রহমান হচ্ছে একটা বেলুন। একটা সুই নিয়ে রেডি থাকবেন, টোকা দিলেই ফুস হয়ে যাবে।’ তিনি অভিযোগ করেন, ‘দেশে একটি সুষ্ঠু নির্বাচনের বদলে তারেক রহমানকে ক্ষমতায় বসানোর জন্য সিলেকশনের আয়োজন চলছে।’
এনসিপির শীর্ষ সমন্বয়ক আরও বলেন, ‘ইউনুস স্যার (প্রধান উপদেষ্টা) লন্ডনে গিয়ে বিএনপি ও সরকারি প্যাডে চুক্তি করে এসেছেন। কিন্তু একটি সুষ্ঠু নির্বাচনের কোনো রূপরেখা আমরা দেখছি না। ছাত্রদল ও যুবদলের মতো সংগঠনগুলো নির্বাচন কমিশনকে প্রভাবিত করে ঋণখেলাপি ও দুর্নীতিবাজদের সংসদে পাঠানোর ব্যবস্থা করছে।’
বক্তব্য শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারকে হুশিয়ারি দিয়ে বলেন, ‘ইনকিলাব মঞ্চের মতো রয়্যাল বেঙ্গল টাইগাররা রাজপথে আছে এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে তারা যেকোনো হামলা মোকাবেলা করতে প্রস্তুত।’
অর্থ-বাণিজ্য: শেয়ারবাজারে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ১৫ শতাংশ
অর্থ-বাণিজ্য: আবার বাড়লো সোনার দাম