image

জামায়াতকে ভোট দিলে ইসলাম ও মুসলমানের ‘গোড়া কেটে দিবে’: হেফাজত আমির

প্রতিনিধি, চট্টগ্রাম

মুসলমানদের জন্য জামায়াতে ইসলামীকে ভোট দেয়া ‘জায়েজ হবে না’ বলে মনে করেন হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরী। তাদের (জামায়াত) কঠোরভাবে ভোট থেকে বঞ্চিত করতে হবে না পারলে তারা ক্ষমতায় আসলে ইসলামের ‘গোড়া কেটে ফেলবে’ বলেও মন্তব্য করেন হেফাজতে ইসলামের এই সর্বোচ্চ নেতা।

গত বৃহস্পতিবার রাতে ফটিকছড়ি উপজেলার কাজীরহাট বড় মাদ্রাসায় বোখারি শরীফ খতম উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। সেখানে তিনি চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরকে সমর্থন দেয়ার কথাও বলেন। অনুষ্ঠানে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের আমিরের দেয়া একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় মুহিবুল্লাহ বাবুনগরীকে বলতে শোনা যায়, ‘সব মুসলমানদেরও বলুন, তাদের ভোট দেয়া কি? হারাম; জায়েজ হবে না।’ এরপর কাছাকাছি বসা বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরকে দেখিয়ে হেফাজতের আমির বলেন, ‘আমরা উনাকে ভোট দিচ্ছি তা নয়, উনাকে সামনে রেখে উনার মাধ্যমে জেহাদ করছি। কার সঙ্গে; মওদুদির জামায়াতের সঙ্গে।’

বাবুনগরী বলেন, ‘আমি ইলেকশন-টিলেকশন বুঝি না; এটা জিহাদ। আমরা যদি কঠোরভাবে ভোট থেকে তাদের বঞ্চিত করতে না পারি, তারা যদি বাংলদেশে আসে, তাহলে ইসলামের গোড়া কেটে ফেলবে; মুসলমানের গোড়া কেটে দিবে; রগ কাটার গোষ্ঠী তারা।’ এর আগেও একাধিকবার জামায়াতে ইসলামীর বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য দিয়েছিলেন হেফাজতে ইসলামের আমির। জামায়াতকে ‘ভ-’ বলেও অভিহিত করেন তিনি।

গত বৃহস্পতিবারের অনুষ্ঠানে নাজিরহাট বড় মাদ্রাসার মোহতামিম মাওলানা হাবিবুর রহমান কাসেমীসহ জ্যেষ্ঠ আলেমরা উপস্থিত ছিলেন।

‘রাজনীতি’ : আরও খবর

» যারা নিজেদের দল সামলাতে পারে না তারা দেশ সামলাবে কীভাবে: শফিকুর রহমান

সম্প্রতি

Sangbad Image

অর্থ-বাণিজ্য: আবার বাড়লো সোনার দাম